June 23, 2026, 6:40 am
শিরোনাম :
কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ!

কবে শুরু হচ্ছে ‘ও মাই গড-৩’ সিনামার শুটিং?

অভয়নগর প্রতিবেদক

বলিউড সিনেমার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ও মাই গড’ এবার আরও বড় আকারে ফিরছে। নতুন খবর হল- ‘ও মাই গড-৩’ সিনেমায় নাকি অক্ষয় কুমারের সঙ্গে যুক্ত হয়েছেন রানি মুখার্জি, যা বর্তমান সময়ের অন্যতম বড় কাস্ট হিসেবে দেখা হচ্ছে। একটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে পিঙ্কভিলা।

সূত্রের দাবি, ‘ও মাই গড’ অক্ষয় কুমারের স্বপ্নের ও সবচেয়ে প্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম। তৃতীয় কিস্তিতে রানি মুখার্জির যোগ দেওয়া গল্পে নতুন কিছু বয়ে আনবে।

শোনা যাচ্ছে, পরিচালক অমিত রাই এমন একটি গল্প তৈরি করেছেন, যা আগের দুই কিস্তির তুলনায় আরও বড়, সময়োপযোগী ও প্রভাবশালী হবে। সিনেমাটি বর্তমানে প্রি-প্রোডাকশনে রয়েছে এবং ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ শুটিং ফ্লোরে যাওয়ার কথা।

সূত্রটি জানায়, অক্ষয় শুরু থেকেই চেয়েছিলেন, ‘ওএমজি ৩’ যেন গল্প, আবেগ ও অভিনয়- সব দিক থেকেই আগের ছবিগুলোর চেয়ে বড় হয়। রানি মুখার্জির অন্তর্ভুক্তিতে সেই লক্ষ্য আরও শক্তিশালী হয়েছে।

এর আগে ‘ও মাই গড’ এবং ‘ও মাই গড ২’ বিপুল সাফল্য পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয় কিস্তিতে আবারও পরিচালক অমিত রাইয়ের সঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় কুমার।

সামাজিক বার্তা ও বিনোদনের মেলবন্ধনে তৈরি এই ফ্র্যাঞ্চাইজির প্রতিটি ছবি দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে।

ছবির নির্মাতাদের তরফে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার