June 24, 2026, 1:00 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটর আথিরার

অভয়নগর প্রতিবেদক

মালয়েশিয়ান তারকা কনটেন্ট ক্রিয়েটর নুরুল আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান মারা গেছেন। গত ৩ জানুয়ারি ভয়াবহ এক মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২১ বছর।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী, কনটেন্ট ক্রিয়েটর আথিরার মৃত্যুর ব্যাপারে কর্তৃপক্ষের ধারণা, ডান লেনে গাড়ি চালাচ্ছিলেন তিনি। তখন প্রায় রাত আড়াইটা বাজে। এ সময় আরেকটি মোটরসাইকেল আরোহী তাকে ওভারট্রেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় আথিরাকে। দুর্ঘটনায় অন্য মোটরসাইকেল আরোহী হাত, কনুই ও উরুতে আঘাত পেয়েছেন। তাকে টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আথিরার মরদেহ ময়নাতদন্তের জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে। সম্ভাব্য বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য মৃত্যুর কারণ হিসেবে তদন্তাধীন রয়েছে মামলাটি।

প্রসঙ্গত, কনটেন্ট ক্রিয়েটর আথিরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে লাইভস্ট্রিম করতেন এবং তার বাবার খাবারের দোকানের জনপ্রিয় ভারতীয় ফ্ল্যাটব্রেড, রুটি কানাই উল্টানোর জন্য পরিচিত ছিলেন। টিকটকে অ্যাকাউন্টে তার ৭৭ হাজারেরও বেশি ফলোয়ার ছিল, যা পরে মুছে ফেলা হয়েছে।



ফেসবুক কর্নার