June 24, 2026, 7:19 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

Reporter Name
oplus_0

শার্শা উপজেলা প্রতিনিধি
“তোমারই আগামী দিনের বাংলাদেশ” — এই প্রতিপাদ্য নিয়ে যশোরের শার্শা উপজেলায় এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের সঞ্চালনায় বক্তারা বলেন, আগামী প্রজন্মই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের মেধা, সততা ও মানবিক মূল্যবোধ বিকশিত করতে নৈতিক শিক্ষার বিকল্প নেই।
আয়োজক নুরুজ্জামান লিটন বলেন, “এসএসসিতে জিপিএ-৫ অর্জনকারী এই কৃতী শিক্ষার্থীরাই শার্শার গর্ব। তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই এ আয়োজন।” সংবর্ধিত শিক্ষার্থীরা বলেন, এ ধরনের স্বীকৃতি তাদের আরও অনুপ্রাণিত করবে এবং পড়াশোনায় মনোযোগ বাড়াবে।
অনুষ্ঠানে ১৮৪ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।



ফেসবুক কর্নার