June 23, 2026, 5:12 am
শিরোনাম :
কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ!

দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: রাধিকা আপ্তে

অভয়নগর প্রতিবেদক

বলিউডে সাহসী এবং স্পষ্টভাষী হিসেবে রাধিকা আপ্তের পরিচিতি দীর্ঘদিনের। এবার সিনেমার পর্দায় রোম্যান্স বা ভালোবাসার নামে যা দেখানো হচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন এই অভিনেত্রী। বর্তমান বিনোদন জগতে যেভাবে হিংসাকে উপজীব্য করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

সিনেমায় কিছু আবেগঘন প্রেমের মুহূর্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চরিত্রের মানসিক ভাঙন দীর্ঘদিনের অবিচারের ফল। মানুষ বিষয়টিকে হয়তো ভালোবাসা ভেবে ভুল করে। এটাই হলো সমস্যার। আমার মনে হয় না ছবিতে যা ঘটেছে তা প্রেম। ক্রমাগত অবিচার এবং দুর্ব্যবহারের ফলে অনেক কিছু ফুটে ওঠে।’

‘আমি এই বিষয়টিকে বিশ্বের অন্য কারও প্রতি প্রেম হিসেবে চিহ্নিত করতে চাই না। আমায় সব কিছু দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমার চরিত্রের সঙ্গে যা ঘটে তা অনেক দুর্ব্যবহারের ফল। আমাদের সংস্কৃতিতে আবেগকে ভালোবাসা বলে ভুল করা হয়।’

রাধিকা আরও বলেন, ‘ কিন্তু আবেগ কখনওই রোম্যান্স বা ভালোবাসা নয়। যখন আমরা বার বার কারও সুখের জন্য আপোস করি, তবে এই বিষয়টাকে আমরা ভালোবাসা বলতে পারি না। এই সিনেম্যাটিক চিন্তাভাবনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই।’

তার কথায়, ‘আমি বেশ বিরক্ত হই এসব দেখে। আমাকে এটা রাখঢাক না রেখেই বলতে হচ্ছে। এই মুহূর্তে বিনোদন হিসেবে বিক্রি হচ্ছে হিংসা। যা আমি সহ্য করতে পারছি না। আমি এমন একটি পৃথিবীতে একটি শিশুকে বড় করতে চাই না, যেখানে এটি শুধুই বিনোদন।’



ফেসবুক কর্নার