June 23, 2026, 6:19 am
শিরোনাম :
কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ!

হাড় কাঁপানো শীতে রুনা খানের নতুন লুক

অভয়নগর প্রতিবেদক

জানুয়ারির কনকনে শীতে যখন দেশবাসী জবুথবু, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ ছড়ালেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ‘থ্রোব্যাক’ ছবি প্রকাশ করে ভক্তদের হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোতে রুনা খানকে দেখা গেছে ভিন্ন ভিন্ন লুকে, যেখানে তিনি প্রমাণ করেছেন দেশি বা ওয়েস্টার্ন-সব সাজেই তিনি অনবদ্য। একটি ছবিতে তাকে দেখা যায় জমকালো গোলাপি লেহেঙ্গায়, যা তাকে দিয়েছে রাজকীয় আভিজাত্য। অন্য একটি ছবিতে কমলা রঙের অফ-শোল্ডার গাউনে তিনি যেন পশ্চিমা ফ্যাশনের মূর্ত প্রতীক।

এ ছাড়া ফুলের গয়নায় সজ্জিত ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গায় তার স্নিগ্ধ হাসি এবং কালো রঙের শিমারি গাউনে গ্ল্যামারাস উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে।

শীতের দুপুরে রুনা খানের এমন ‘হট’ অবতার দেখে ভক্তরা নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। মন্তব্যের ঘরে একজন মজার ছলে লিখেছেন, “অথচ উত্তরবঙ্গে নাকি মাইনাস ৭ ডিগ্রি..।” অর্থাৎ অভিনেত্রীর গ্ল্যামারের উত্তাপ যে শীতকেও হার মানাচ্ছে, সেটাই বোঝাতে চেয়েছেন ওই ভক্ত।

আরেকজন তার সৌন্দর্যের প্রশংসা করে লিখেছেন, “অপূর্ব সুন্দর।” কেউবা তাকে ইতিবাচকতার প্রতীক হিসেবে আখ্যায়িত করে মন্তব্য করেছেন, “দ্য আইকন অব পজেটিভ প্যাশন”
বয়সকে তুড়ি মেরে প্রতিনিয়ত নিজেকে যেভাবে নতুন করে উপস্থাপন করছেন রুনা খান, তা সত্যিই ভক্তদের জন্য এক বড় চমক



ফেসবুক কর্নার