May 14, 2026, 5:21 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, এম এ আজিজ রোড শীর্ষে

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর সড়কগুলোতে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি উদ্বেগজনক হারে বাড়ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে প্রকাশিত চট্টগ্রাম সিটি রোড সেফটি প্রতিবেদন–২০২৫ অনুযায়ী, নগরীর ১০টি সড়ক করিডোর ও ২০টি স্থানকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির সহায়তায় প্রস্তুত প্রতিবেদনে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রতি কিলোমিটারে মৃত্যুর সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বিপজ্জনক করিডোর হিসেবে উঠে এসেছে এম এ আজিজ রোড। পতেঙ্গা সিটি করপোরেশন মহিলা কলেজ থেকে সল্টগোলা পর্যন্ত প্রায় ৫ দশমিক ৪১ কিলোমিটার সড়কে তিন বছরে ২১ জন নিহত হয়েছেন, যা প্রতি কিলোমিটারে গড়ে চারজনের কাছাকাছি। এছাড়া সিডিএ এভিনিউ, এজি রোড, ঢাকা ট্যাংক রোড, আরকান রোড ও চট্টগ্রাম কোস্টাল রোডসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ করিডোরে উল্লেখযোগ্য প্রাণহানির তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, নগরীতে ব্যক্তিগত যানবাহন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে সড়ক নেটওয়ার্কে চাপ বেড়েছে, কিন্তু সে অনুপাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়নি। বড়পোল, বহদ্দারহাট, অলংকার মোড় ও মুরাদপুরসহ ২০টি স্থানে গত তিন বছরে অন্তত চারজন করে নিহত হয়েছেন। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকি বেশি এমন এলাকাগুলোতে দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক নকশা সংশোধন ও জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন



ফেসবুক কর্নার