June 6, 2026, 1:02 pm
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক শিশুদের খেলা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের অভিযোগ, বিজিবির হেফাজতে নারী-শিশুসহ সবাই ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ

চকরিয়ায় বনবিভাগের অভিযানে ২ একর বনভূমি উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বনবিটের কাকারা মৌজার উত্তর পাহাড়তলী বাদশারটেক নামক এলাকায় বনবিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে দুই একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়েছে।
এসময় অবৈধ দখলে নেয়া বনভূমির জায়গায় লাল পতাকা টাঙ্গিয়ে বনবিভাগের সাইনবোর্ড স্থাপন করে দখলমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এর নির্দেশে এবং কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিটের স্টাফ এবং কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা অংশ গ্রহণ করেন।
অভিযানে কাকারা মৌজার সংরক্ষিত বনভূমির আর.এস-৪৮৫০ ও বি.এস – ১১৫২০ নম্বর দাগের দুই একর বনভূমি জবর দখল করে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীন।
কাকারা বনবিট সূত্রে জানা যায়, উদ্বারকৃত দুই একর বনভূমির অনুমানিক দাম ৫০ লক্ষ টাকা।
এ অভিযানে নিরাপত্তা জোরদার করে সম্পূর্ণ এলাকাটি দখলমুক্ত করা হয়েছে। পাশাপাশি বনভূমি দখলে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।
কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীন বলেন, যারাই বনভূমি দখল করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই। আমরা চাই সকল বনভূমি উদ্ধার হবে ভবিষ্যতে আর কেউ বনভূমি দখল করতে পারবেনা।
এ বিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. ছাদেকুর রহমান জানান, সংরক্ষিত বনভূমি রক্ষার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বন বিভাগের ভূমি, বনবিভাগ কে ফেরত দিতে হবে। দখল বেদখলের চেষ্টা করলে কাউকে কোন অবস্থায় ছাড় দেয়া হবে না।



ফেসবুক কর্নার