August 6, 2026, 10:58 am
শিরোনাম :
আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ

আমজাদ হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

গ্যাস সংকটের অজুহাতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

সম্প্রতি লক্ষ্মীপুর-রামগতি সড়কের ঝুমুর ও দক্ষিণ স্টেশন এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। স্থানীয় যাত্রীদের অভিযোগ, জেলার প্রায় সব রুটেই কিছু সিএনজি চালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন। প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্তার ঘটনাও ঘটছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, গ্যাস সংকটকে অজুহাত হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও কার্যকর কোনো তদারকি দেখা যাচ্ছে না। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তারা।

যাত্রীরা দ্রুত ভাড়া নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নিয়মিত অভিযান পরিচালনা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার