June 6, 2026, 1:03 pm
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক শিশুদের খেলা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের অভিযোগ, বিজিবির হেফাজতে নারী-শিশুসহ সবাই ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ

মারকাযুল উলূম খুলনায় সহীহ বুখারীর আখেরী দরস প্রদান করেন আল্লামা মুফতী গোলাম রহমান 

অভয়নগর প্রতিবেদক

দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহি ইসলামী বিদ্যাপীঠ “জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা” দীর্ঘদিন ধরে কুরআন-হাদীসভিত্তিক সহীহ ইসলামী শিক্ষা ও যোগ্য আলেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
দাওরায়ে হাদীসের কিতাবসমূহের মধ্যে ‘সহীহ বুখারী’ হাদিসশাস্ত্রের শ্রেষ্ঠতম নির্ভরযোগ্য হাদীসগ্রন্থ। এই কিতাবের শিক্ষালাভ একজন তালেবে ইলমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ও দ্বীনের সার্বিক বিষয়ে অগ্রণী ভূমিকা পালনে হাদীস শিক্ষার গুরুত্ব অপরিসীম।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) মারকাযুল উলূম খুলনায় অত্যন্ত ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে (দাওরায়ে হাদীস) তাকমীলের সহীহ বুখারীর আখেরী দরস প্রদান করেন দক্ষিণবঙ্গের আলেমকুল শিরোমণি, দেওবন্দের কৃতিসন্তান, শাইখুল হাদীস হযরত জাকারিয়া রহ. এর সোহবত প্রাপ্ত বিশিষ্ট বুযুর্গ, উস্তাযুল উলামা আল্লামা মুফতী গোলাম রহমান সাহেব।
কুরআন ও হাদিস শিক্ষার গুরুত্ব, নবী করিম ﷺ–এর সুন্নাহ অনুসরণের প্রয়োজনীয়তা এবং দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে মাদরাসাগুলোর ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
উক্ত খতমে বুখারী ও দুআ মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মারকাযুল উলূম খুলনার পরিচালক ও জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
সভাপতির বক্তব্যে মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া হাদীস শিক্ষার গুরুত্ব, রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহর অনুসরণ ও সাহাবায়ে কেরামের অনুকরণ এবং নৈতিক চরিত্র গঠনে হাদীসের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন তিনি।
উক্ত খতমে বুখারী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের বিশিষ্ট ওলামায়ে কেরামসহ জামি’আর সম্মানিত মুহাদ্দিস, মুফতী ও আসাতিযায়ে কেরাম।



ফেসবুক কর্নার