July 14, 2026, 12:21 pm
শিরোনাম :
২ দফা দাবিতে পটুয়াখালীতে ডাক কর্মচারীদের র‍্যালি ও সমাবেশ দৈনিক অভয়নগেরে সংবাদ প্রকাশের পর আলোচনায় কালিগঞ্জ টেকনিক্যাল! ​অভিযোগের পাহাড়ে প্রকৌশলী হুমায়ুন কবিরের শাস্তিমূলক বদলি  কালীগঞ্জে বাদির নারাজির প্রেক্ষিতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় তদন্তে পুলিশ পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক ৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী

সীমান্তে বিজিবির অভিযানে দুই বিদেশি অস্ত্র উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের আশঙ্কায় বিজিবির মহাপরিচালকের নির্দেশে সীমান্ত এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে আজমতপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল।
বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, গত ছয় মাসে মহানন্দা ব্যাটালিয়ন ৬টি বিদেশি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। আর গত তিন বছরে এই ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন আসামিসহ ৩৩টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার