June 4, 2026, 6:17 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

স্কুল অব সায়েন্সের শুভ উদ্বোধন ও ভর্তি কার্যক্রম শুরু

Reporter Name

মো: নুরতাজুল ইসলাম সৈকত, নড়াইল প্রতিনিধি:
“প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ও চ্যালেঞ্জ গ্রহণে প্রত্যয়ী” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে স্কুল অব সায়েন্সের শুভ উদ্বোধন ও ভর্তি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় শহরের ভওয়াখালী এলাকায় নার্সিং কলেজের সামনে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. রবিউল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিএসসি, জি কর্ণেল (অব.) জেড আর আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. কালাম হোসাইন, আল-কুবা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আতাউর রহমান বাচ্চু, স্কুল অব সায়েন্সের প্রধান নির্বাহী এস এম শাহজাহান সিরাজ ও প্রিন্সিপাল সাইফুল আব্দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি জাকির হোসেন। বক্তারা বলেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বিকাশে স্কুল অব সায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নড়াইলের শিক্ষার্থীদের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার