June 6, 2026, 3:21 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

বগুড়া-২ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

অভয়নগর প্রতিবেদক

 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম তালু, জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ এবং নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না।
এর আগে গত ২ জানুয়ারি দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটির অভিযোগে বগুড়া জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
পরবর্তীতে সংশ্লিষ্ট প্রার্থীরা রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের শুনানি শেষে আজ ১১ জানুয়ারি নির্বাচন কমিশন প্রথমে রেজাউল করিম তালু, তারপর শরিফুল ইসলাম জিন্নাহ ও সর্বশেষ মাহমুদুর রহমান মান্নার আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।



ফেসবুক কর্নার