August 6, 2026, 1:12 pm
শিরোনাম :
দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর দৌলতপুরে সড়কের উন্নয়নকাজের উদ্বোধন : এমপি বাচ্চু মোল্লা অসচ্ছল পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন

টঙ্গীবাড়ীতে অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে ছাই

অভয়নগর প্রতিবেদক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কাছমালদা এলাকায় শাহ আলমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোর পৌনে ৬টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে টঙ্গীবাড়ী ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি আরও বলেন, আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত অভিযানের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।



ফেসবুক কর্নার