August 6, 2026, 1:16 pm
শিরোনাম :
দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর দৌলতপুরে সড়কের উন্নয়নকাজের উদ্বোধন : এমপি বাচ্চু মোল্লা অসচ্ছল পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে মানবিক ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ঈদগাহ মানবিক ফাউন্ডেশন।  সোমবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের  মধ্যম গজালিয়া হযরত আবু ওবাইদা (রা.) মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, স্কেল, পেন্সিল বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং  একটি বোর্ড উপহার হিসেবে প্রদান করা হয়।
উপকরণ বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ। এসময় তিনি বলেন, উপজেলায় শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
বিতরণকালে সংগঠনের সভাপতি মোহাম্মদ জোবাইর, সাংগঠনিক সম্পাদক  ইসতিহার হোসাইন ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল কবির রাকিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন ভুট্টু,  জাফর আলমসহ মানবিক ফাউন্ডেশনের অন্যান্য প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঈদগাহ মানবিক ফাউন্ডেশন একটি অলাভজনক মানবিক -সামাজিক সংগঠন, যা আধুনিক সমাজ গঠন ও আর্তমানবতার সেবায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন খাতা, কলম, পেন্সিল ও স্কুল ব্যাগ নিয়মিত বিতরণ করে আসছে।



ফেসবুক কর্নার