August 6, 2026, 1:15 pm
শিরোনাম :
দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর দৌলতপুরে সড়কের উন্নয়নকাজের উদ্বোধন : এমপি বাচ্চু মোল্লা অসচ্ছল পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন

খুলনায় সিআইডি অফিসে আগুন, পরে এসি বিস্ফোরণ

অভয়নগর প্রতিবেদক

খুলনায় সিআইডি সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে সিআইডি ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। আগুন ওই কক্ষের সব জায়গায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই কক্ষের এসির বিস্ফোরণ ঘটে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম কালবেলাকে বলেন, আগুন লাগার পর সিআইডি অফিসে এসির বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের সাব-অফিসার আশরাফ হোসেন কালবেলাকে বলেন, দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রায় ৪০ মিনিট সময় লাগে।

তিনি আরও বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। রাসায়নিক পরীক্ষকের কক্ষের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।



ফেসবুক কর্নার