June 6, 2026, 4:32 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগ পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অভয়নগর প্রতিবেদক

 

 

বাগেরহাটে কর্মরত বিভিন্ন  পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব। প্রচণ্ড শীতে মাঠপর্যায়ে কাজ করা হকারদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

 

সোমবার (১২ জানুয়ারি) সকালে  শহরের রেল রোডস্থ বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন পত্রিকার হকারদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান বাদল, নির্বাহী সদস্য শ্যামল ঘোষ ও এনামুল ইসলাম খান।

 

এ সময় ক্লাবের সভাপতি মাসুম হাওলাদার বলেন, পত্রিকার হকাররা প্রতিদিন ভোর থেকে পরিশ্রম করে সংবাদপত্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। শীতের কনকনে ঠান্ডার মধ্যেও তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের কষ্টের কথা বিবেচনা করেই প্রেসক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক তানভীর সোহেল বলেন, সমাজের অবহেলিত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো প্রেসক্লাবের একটি চলমান কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শীতবস্ত্র পেয়ে পত্রিকার হকাররা সন্তোষ প্রকাশ করেন এবং বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।##



ফেসবুক কর্নার