June 6, 2026, 4:31 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

নওগাঁয় ৪৮/৬ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থীকে শোকজ

অভয়নগর প্রতিবেদক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (ধামইরহাট) বিচারক সাথী ইসলাম এ নোটিশ দেন।
নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেওয়া হবেনা সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট অভিযোগ দায়ের হয়েছে যে বেশ কিছু স্থানে আপনার পোস্টার ও সিএনজি গাড়ির পিছনে স্টিকারের মাধ্যমে নির্বাচনি প্রচার করছে। আপনার এ কর্মকান্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়।
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শেখ মো. রেজাউল ইসলাম রেজুর কাছ থেকে লিখিত জবাব চেয়ে নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার (শেখ মো. রেজাউল ইসলাম রেজু) বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেনো প্রতিবেদন করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেনো বিচারকার্য সম্পন্ন করা হবে না সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১ টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক সাথী ইসলামের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হলো।
বিষয়ে বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, নোটিশের বিষয়টি সম্পর্কে শুনেছি। আমরা নির্বাচনি কোনো পোস্টার লাগাইনি। যে সমস্ত পোস্টার সিএনজির পিছনে রয়েছে সেগুলো নির্বাচনের অনেক আগের। পোস্টার গুলোর কথাও বলা নাই অমুক তারিখে ধানের শীষে ভোট দিন। ১৫ তারিখে সশরীরে হাজির হয়ে আদালতের কাছে ব্যাখ্যা প্রদান করবো।



ফেসবুক কর্নার