June 22, 2026, 11:43 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নমূলক আলোচনা সভা

Reporter Name

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় বান্দাইখাড়া দারুল উলুম হাফেজিয়া (এতিম খানা ও লিল্লাহ বোডিং) মাদ্রাসার উদ্যোগে শনিবার (৮ নভেম্বর) বেলা ২টায় উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ নবাব আলীর সভাপতিত্বে সভায় মাদ্রাসার উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি ও মনিটরিং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভার আলোচনায় মাদ্রাসার ভৌত কাঠামোর উন্নয়ন ও সম্প্রসারণ, ছাত্রদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, এবং এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের সেবার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।
সভায় মাদ্রাসার সকল সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মাদ্রাসার কল্যাণে সুচিন্তিত মতামত প্রদান করেন। এছাড়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার হিতাকাঙ্খীরাও উপস্থিত থেকে তাদের সমর্থন ও আন্তরিকতা প্রকাশ করেন।
আলোচনার শেষে মাদ্রাসার সকল সদস্যবৃন্দের নিজ অর্থায়নে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়, যা ভ্রাতৃত্ববোধ ও একতার উদাহরণ স্থাপন করে। এই সভার মাধ্যমে বান্দাইখাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নমূলক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।



ফেসবুক কর্নার