June 4, 2026, 3:14 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫% শুল্কারোপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

অভয়নগর প্রতিবেদক

ইরানের সাথে ব্যবসা করা যেকোনো দেশের যুক্তরাষ্ট্রের সাথে করা যেকোনো ব্যবসায় ২৫ শতাংশ শুল্ক প্রদান করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের একটি পোস্টে এই মুহূর্ত থেকেই ওই হারে শুল্ক কার্যকর হল বলে জানিয়েছেন তিনি।

সরকার বিরোধী আন্দোলনে যখন তপ্ত ইরান, সেই আবহে তেহরানের উপর চাপ সৃষ্টি করতেই নতুন হারে শুল্কের ঘোষণা করা হল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
পোস্টে ট্রাম্প বলেন, তাৎক্ষণিকভাবে কার্যকর, ইরানের সাথে ব্যবসা করা যেকোনো দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা যেকোনো এবং সমস্ত ব্যবসায়ের উপর ২৫ শতাংশ শুল্ক প্রদান করবে, এই আদেশটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয় বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা ব্যাপক নিষেধাজ্ঞায় ইরান ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।



ফেসবুক কর্নার