August 6, 2026, 10:18 am
শিরোনাম :
জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ হকারের ছদ্মবেশে পুলিশের অভিযান, ডাকাত দলের সর্দার গ্রেপ্তার ‘শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত’—রিজভী সালমান খান ও তার বোনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ পালিয়েছেন রিপন মিয়া, হন্যে হয়ে খুঁজছে পুলিশ পদ্মার চরাঞ্চলে অভিযান, ‘কাকন বাহিনী’র সদস্য গ্রেপ্তার

সুশিক্ষা ও নৈতিকতা অর্জনের আহ্বান নওগাঁর পুলিশ সুপারের

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের মাধ্যমে আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সময়ে একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব হলো নিয়মিত পড়াশোনায় মনোযোগী থাকা এবং নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রেখে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।
নিজস্ব প্রতিবেদক জানান, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ কে. ডি. সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যকালে তিনি শিক্ষার্থীদের মাদক, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে সতর্ক করেন। পাশাপাশি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে শিক্ষক, অভিভাবক ও পুলিশের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা সহযোগিতা করে যাবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় তিনি বিদ্যালয় প্রশাসনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার