August 6, 2026, 10:19 am
শিরোনাম :
জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ হকারের ছদ্মবেশে পুলিশের অভিযান, ডাকাত দলের সর্দার গ্রেপ্তার ‘শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত’—রিজভী সালমান খান ও তার বোনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ পালিয়েছেন রিপন মিয়া, হন্যে হয়ে খুঁজছে পুলিশ পদ্মার চরাঞ্চলে অভিযান, ‘কাকন বাহিনী’র সদস্য গ্রেপ্তার

পুকুরপাড় থেকে কৃষকের মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

নাটোরে একটি পুকুরপাড় থেকে নিমাই পাহান নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নাটোর সদর উপজেলার হালশা ইউনিয়নের আব্দুলপুর এলাকার একটি পুকুর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত নিমাই পাহান একই এলাকার মৃত রঘুনাথ পাহানের ছেলে এবং তিনি পেশায় কৃষক ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান,গত তিন আগে বাড়ি থেকে বের হয় নিমাই পাহান। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পায়নি। আজ দুপুরে পুকুর পাড় দিয়ে বিলে যাওয়ার সময় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। প্রাথমিকভাবে পুলিশের ধারনা নেশা করে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে



ফেসবুক কর্নার