March 7, 2026, 12:42 am
শিরোনাম :
সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক কুষ্টিয়ায় সরকারি খাস পুকুর থেকে মাটি অবৈধ কেটে বিক্রির ঘটনায় অভিযান ও কারাদণ্ড ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উত্তেজনা: মজনু রহমান ননীর বিরুদ্ধে ক্ষোভ শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান, মহাস্থানে আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান: নারী ও খদ্দেরসহ আটক ৩

কালিগঞ্জে কাজী আলাউদ্দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

Reporter Name

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি॥
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীনের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাঁশতলা বাজার মোড়ে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিক্কার আলী সাঁপুইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক গাজী আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পথসভা শেষে বাঁশতলা বাজার এলাকায় ধানের শীষের র‌্যালি বের করা হয় এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা কর্মসূচি একটি ঐতিহাসিক ঘোষণা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশকে মুক্ত ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।
শেষে পথসভাটি জনসমাবেশে রূপ নেয়, যেখানে কাজী মোঃ আলাউদ্দীনের উন্নয়নমুখী ভাবনা ও অঙ্গীকারে সমর্থন জানাতে বিপুল জনগণের উপস্থিতি দেখা যায়।



ফেসবুক কর্নার