June 4, 2026, 6:18 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

বান্দরবানে আসছেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী হাসান

Reporter Name

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান:
প্রথমবারের মতো দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী হাসান তার ব্যান্ড “আর্ক” নিয়ে সংগীত পরিবেশনের জন্য বান্দরবান পার্বত্য জেলায় আসছেন।
সূত্রে জানা গেছে, বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে শিল্পী হাসান ও তার ব্যান্ড আর্কের সদস্যরা আগামী ২৬ ডিসেম্বর বান্দরবান সফরে আসবেন। ঐদিন সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে তাদের সংগীতানুষ্ঠান।
এক ভিডিও বার্তায় হাসান বলেন, “আমরা আর্ক ব্যান্ড আসছি আগামী ২৬ ডিসেম্বর পাহাড় কন্যা বান্দরবানে। দেখা হবে বান্দরবান সরকারি কলেজ ক্যাম্পাসে— দেখা হবে গানে গানে, প্রানে প্রানে।”
উল্লেখ্য, ১৯৭৫ সালে ৯.৫১ একর জমির ওপর প্রতিষ্ঠিত বান্দরবান সরকারি কলেজটি ১৯৮০ সালের মার্চ মাসে জাতীয়করণ করা হয়। শিক্ষা বিস্তারে কলেজটি বান্দরবান জেলায় অগ্রণী ভূমিকা পালন করছে।



ফেসবুক কর্নার