June 4, 2026, 7:15 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবার মৃত্যু, আটক ঘাতক পুত্র

Reporter Name

মোঃ সাইফুল ইসলাম আকাশ, শিবচর উপজেলা প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে ছেলের কোদালের কোপে বাবা মতি মিয়া (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে ফারুক মিয়া (২৭)-কে আটক করেছে শিবচর থানা পুলিশ।
ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায়। নিহত মতি মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা ছিলেন। কাজের সন্ধানে সম্প্রতি তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে শিবচরে অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকেই পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ফারুক তার বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপে হত্যা করে। খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং হত্যায় ব্যবহৃত কোদালসহ ফারুককে আটক করেন।
ওসি রাকিবুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”



ফেসবুক কর্নার