June 4, 2026, 7:17 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

জামালপুরে নবনিযুক্ত জেলা জজ ও পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name

মোঃ রাকিব হাসান, জামালপুর: জামালপুরে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। সোমবার (১০ নভেম্বর) জেলা আদালত প্রাঙ্গণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা পরস্পরের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌজন্য ও পেশাগত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আলোচনা শেষে ন্যায়বিচার ও জননিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজবৃন্দ।



ফেসবুক কর্নার