June 4, 2026, 7:18 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

খুলনায় দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও সমাবেশ

Reporter Name

মোঃ মাহাবুবুর রহমান বিশেষ প্রতিনিধি, কয়রা (খুলনা):
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কয়রা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
বক্তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথে কোনো প্রতিবন্ধকতা অগ্রহণযোগ্য। হামলার মাধ্যমে সাংবাদিকদের ভয় দেখানো যাবে না। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।
এসময় বক্তব্য রাখেন কয়রা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ হারুন অর রশীদ, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, তরিকুল ইসলাম, শেখ সিরাজুদ্দৌলা লিংকন, এস এম আলাউদ্দিন, কামাল হোসেন, নিতিশ সানা, মোস্তাফিজুর রহমান সোহাগ, হাফিজুর রহমান, মোস্তফা রিজওয়ান হোসেন, মাসুম বিল্লাহ, কোহিনূর আলম, ফরহাদ হোসেন প্রমুখ।



ফেসবুক কর্নার