June 4, 2026, 8:08 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

মোল্লাহাট কাহালপুরে ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন, চাষিদের মধ্যে আতঙ্ক

Reporter Name

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে অজ্ঞাত দুষ্কৃতীরা প্রতিদিন বিভিন্ন মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় চাষিদের মধ্যে। এ ঘটনার কারণে চাষিরা একের পর এক ক্ষতির মুখে পড়ছেন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত এক মাছ চাষি জানান, “প্রতিদিন আমাদের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হচ্ছে। রাতদিন পাহারা দিলেও রক্ষা করতে পারছি না। আমরা চাই প্রশাসন দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করুক।”
গ্রামবাসী জানান, তারা প্রশাসনের সাহায্যের অপেক্ষায় রয়েছেন, অন্য কোনো উপায় নেই। স্থানীয়রা আশা করছেন, কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করবে এবং নিরাপত্তা ও ন্যায্য বিচারের ব্যবস্থা নিশ্চিত করবে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে এ ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে। এতে মাছ চাষিরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং নতুন করে ঘেরে মাছ চাষের ক্ষেত্রে ভয় পাচ্ছেন।



ফেসবুক কর্নার