August 7, 2026, 4:32 pm
শিরোনাম :
জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মীর মুগ্ধ দলের জয় স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগের রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আবারও গ্রেপ্তার বিশেষ অভিযানে হেরোইনসহ ১৩ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ফয়জুল করিমের সম্মানে বরিশালে আসন ছাড়ল জামায়াত

অভয়নগর প্রতিবেদক

ফয়জুল করিমের সম্মানে বরিশালে আসন ছাড়ল জামায়াত
রাজনীতি / সারাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের সম্মানে বরিশাল-৫ (সদর) আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করল জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ২টায় বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

প্রার্থীতা প্রত্যাহার করে সাংবাদিকদের প্র‍শ্নের জবাবে মুয়াযযম হোসেন হেলাল বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশে চরমোনাইয়ের সম্মানে প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সকলে মিলে একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। যেখানে সকলে স্বাধীন মতামত প্রদান করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে জামায়াতের নেতাকর্মীদের যে নির্যাতনের শিকার হতে হয়েছে সেখানে, প্রার্থীতা প্র‍ত্যাহার কিছুই নয়। এই ছোট ত্যাগের মধ্যে দিয়েই আগামীর বাংলাদেশ হবে সকলের।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বেলা ৩টা অব্দি জামায়াতে ইসলামীসহ বরিশালের মোট তিনটি আসনের চারজন প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

প্র‍সঙ্গত, এর আগে রোববার (১৮ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল জামায়াতে ইসলামী।



ফেসবুক কর্নার