August 7, 2026, 5:09 pm
শিরোনাম :

স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগের রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না

রেজাউল করিম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষ আর কখনো আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না। শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলেও জনগণ তাদের অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ এখন রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নয়ন ও নিরাপদ পরিবেশ চায়।
এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট প্রকল্পের উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জেলার পর্যটন ও ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট স্থাপন, পরিবেশ সংরক্ষণ এবং একটি মেরিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন।



ফেসবুক কর্নার