August 7, 2026, 6:16 pm
শিরোনাম :
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী নিহত ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী বিয়েবাড়িতে খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ১০ বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি কাঠামোগত সংস্কার না করা হলে এই সরকারও স্বৈরাচারী হবে: নাহিদ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: এক বছরেও বিচার না হওয়ায় দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না: অস্থায়ী রাষ্ট্রপতি নোয়াখালীতে ডিএনসি-র‍্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নিরাপত্তা নিশ্চিত হলে দেশে ফিরে বিচার মোকাবিলায় প্রস্তুত: সাকিব জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মীর মুগ্ধ দলের জয়

নোয়াখালীতে ডিএনসি-র‍্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

নুশরাত রুমু, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টা থেকে শুক্রবার (৭ আগস্ট) রাত দেড়টা পর্যন্ত বেগমগঞ্জের চৌমুহনী আধুনিক বাস টার্মিনাল এলাকা এবং সোনাইমুড়ী বাইপাস এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামের মো. আব্দুল হক ওরফে আব্দুল্লাহ (২৮) এবং নুরে আলম ওরফে চৌধুরী (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কুমিল্লা ও ফেনী থেকে মোটরসাইকেলের মাধ্যমে নোয়াখালীতে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী ও র‍্যাব-১১ সিপিসি-৩-এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা ও সোনাইমুড়ী বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
অভিযানে প্রথমে চৌমুহনী বাস টার্মিনাল এলাকা থেকে আব্দুল হককে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৩ হাজার ৯০০ পিস এবং মোটরসাইকেলের টুলবক্স থেকে আরও ১ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার কাছ থেকে মোট ৫ হাজার ৮৭০ পিস ইয়াবা, একটি হিরো এক্সট্রিম মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে সোনাইমুড়ী বাইপাস এলাকায় নুরে আলমকে আটক করা হয়। তার দেহ থেকে ১ হাজার ৯৬০ পিস এবং মোটরসাইকেলের টুলবক্স থেকে আরও ১ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার কাছ থেকে মোট ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, একটি হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএনসি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ ৯ হাজার ৭৯০ পিস। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বেগমগঞ্জ মডেল থানা ও সোনাইমুড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে



ফেসবুক কর্নার