August 7, 2026, 6:41 pm
শিরোনাম :

কাঠামোগত সংস্কার না করা হলে এই সরকারও স্বৈরাচারী হবে: নাহিদ

অভয়নগর প্রতিবেদক

 

 

পুলিশ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী আবারও দলীয়করণ হয়েছে, তারা নিরপেক্ষ আচরণ করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) ও বিরোধীদলীয় নেতা নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, আমরা আগেই বলেছি, এই কাঠামো, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না, যদি গোড়ায় পরিবর্তন না করি। কোনো ব্যক্তি ও সরকারপ্রধানের ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হয় না। যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভেতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ব্যর্থ। তারা যদি আবার দেশে আসার চেষ্টা করে জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। আমরা সেটার জন্য ঐক্যবদ্ধ আছি।

নাহিদ বলেন, সরকারের পর্যাপ্ত কূটনৈতিক উদ্যোগের অভাবেই পতিত স্বৈরাচারী শক্তি বিদেশে বসে তৎপরতা চালিয়ে যাচ্ছে। সংস্কার ইস্যুতে সরকার বিচ্ছিন্ন, পতিত স্বৈরাচারী শক্তিকে মোকাবিলায় ব্যর্থ।



ফেসবুক কর্নার