July 18, 2026, 9:09 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার

অভয়নগর প্রতিবেদক

তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার
রাজনীতি

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (গত বুধবার) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, গুলশানের ৬৫ নম্বর সড়কে একটি সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ করে তারেক রহমানের চলন্ত গাড়ির কাছে যান এবং টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশ জানায়, ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। বিষয়টি জানার পর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি জিডি করে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, “আমরা বিষয়টি তদন্ত করছি। খামের ভেতরে কী লেখা ছিল বা কী আছে, সে তথ্য আমাদের দেওয়া হয়নি। খামটি বর্তমানে সিএসএফের কাছে রয়েছে।”

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঘটনার পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, একজন বাইকার গাড়ির কাছে এসে কাগজ বা খাম লাগিয়ে দ্রুত চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় মোটরসাইকেল আরোহীর পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় জানতে তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার