August 7, 2026, 4:32 pm
শিরোনাম :
জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মীর মুগ্ধ দলের জয় স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগের রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আবারও গ্রেপ্তার বিশেষ অভিযানে হেরোইনসহ ১৩ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

খুলনায় জামায়াতসহ ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

অভয়নগর প্রতিবেদক

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ৬টি সংসদীয় আসনে প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়ায় মঙ্গলবার (২০ জানুয়ারি) ৫ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। প্রত্যাহারকারীদের মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা রয়েছেন।
খুলনার ৬ টি আসনে মোট বৈধ প্রাথী ছিল ৪৩জন। তার মধ্যে আজ প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ৫ জন প্রত্যাহার করেছে। এর ফলে এখন ৬টি আসনে ৩৮ জন বৈধ প্রাথী নির্বাচনী দৌড়ে টিকে থাকলেন।
প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- খুলনা-১ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, খুলনা-২ থেকে খেলাফত মজলিশের মোঃ শহিদুল ইসলাম, খুলনা-৩ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশীদ, খুলনা-৪ এ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল কাইয়ুম জমাদ্দার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
২১ জানুয়ারী প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হবে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা।



ফেসবুক কর্নার