June 7, 2026, 9:14 am
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

এওয়াজ বদলে প্রতারণায় অবরুদ্ধ বিল্লাল পরিবার

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা গ্রামে জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচারের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন বিল্লাল মিয়া ও তাঁর পরিবার। স্থানীয় সাহেব-সরদারদের মধ্যস্থতায় স্বাক্ষরিত আপসনামার শর্ত ভঙ্গ করে প্রতিপক্ষ তাদের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে পরিবারটি কার্যত অবরুদ্ধ অবস্থায় পড়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল মিয়ার সঙ্গে তাঁর আত্মীয় আক্কাস মুন্সী, আলী মিয়া ও কালন মিয়া গং-এর মধ্যে জমি বিনিময় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় সরদারদের উপস্থিতিতে একটি লিখিত আপসনামা হয়। চুক্তি অনুযায়ী বিল্লাল মিয়া আনুমানিক ৫৫ পয়েন্ট জমি ছেড়ে দেন এবং বিনিময়ে তাঁর বাড়িতে যাতায়াতের জন্য অন্তত ছয় ফুট প্রশস্ত স্থায়ী রাস্তা দেওয়ার কথা ছিল। কিন্তু প্রতিপক্ষ দ্রুত পাকা ঘর নির্মাণ করে দখল নিলেও প্রতিশ্রুত রাস্তা আজও বুঝিয়ে দেয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে সেই পথ আরও সংকুচিত করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বর্তমানে ওই পথে মানুষের হাঁটাও কষ্টসাধ্য। পরিবারের অটোচালক সদস্য গাড়ি বাড়িতে ঢোকাতে পারছেন না, এতে রোজগার বন্ধের উপক্রম হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বা খাটিয়া নেওয়ারও জায়গা থাকবে না। ন্যায়বিচারের আশায় সরদারদের দ্বারস্থ হলেও বিল্লাল মিয়া শুধু সময়ক্ষেপণ ও আশ্বাস পাচ্ছেন। তিনি জানান, দ্রুত রাস্তা দখলমুক্ত না হলে তিনি থানা, উপজেলা প্রশাসন ও আদালতের আশ্রয় নেবেন। স্থানীয় সচেতন নাগরিকরা নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার