June 4, 2026, 5:28 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

‘ভোটাররা তা‌রেক রহমান‌কে ভোট দেওয়ার জন্য মু‌খি‌য়ে আছে’

অভয়নগর প্রতিবেদক

‘ভোটাররা তা‌রেক রহমান‌কে ভোট দেওয়ার জন্য মু‌খি‌য়ে আছে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক পেয়ে‌ছেন।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ধানের শীষ প্রতীকে চিঠি পেয়েছেন তারেক রহমান। তার প‌ক্ষে চিঠি গ্রহণ ক‌রেন ঢাকা মহানগর উত্তর যুবদ‌লের সা‌বেক সহ-আইন বিষয়ক সম্পাদক মো. ম‌নিরুল ইসলাম।

প্রতীক পাওয়ার পর সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হয়ে ম‌নিরুল ইসলাম ব‌লেন, তা‌রেক রহমা‌নের প‌ক্ষে ধা‌নের শী‌ষের প‌ক্ষে প্রতীক বরাদ্দ দি‌য়ে‌ছেন ঢাকা বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনার ব‌লে‌ছেন, সব প্রার্থীরা যেন নির্বাচনী আচরণবী‌ধি মে‌নে চ‌লেন। যুবক থে‌কে শুরু ক‌রে সব শ্রেণির ভোটাররা তা‌রেক রহমান‌কে ভোট দেওয়ার জন্য মু‌খি‌য়ে আছে।

এ‌দিন, ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জমান দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দি‌চ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।



ফেসবুক কর্নার