July 18, 2026, 8:20 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন, লিটন

অভয়নগর প্রতিবেদক

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী  ধানের শীষ প্রতীক পেয়েছেন আলহাজ নুরুজ্জামান লিটন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নুরুজ্জামান লিটনের পক্ষে ধানের শীষ প্রতীকের চিঠি সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বলেন- ধানের শীষ প্রতীক পেয়েছি এবং নুরুজ্জামান লিটনের পক্ষ থেকে শার্শা উপজেলাবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি। নুরুজ্জামান লিটন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। তিনি সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন। মানুষের মন জয় করে নিয়েছেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা নুরুজ্জামান লিটনকে বিজয়ী করে বিএনপিকে যশোর-১ আসন উপহার দেব ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন– বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি সাহাবুদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, বিএনপি নেতা আবদার হোসেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাইমিনুল সাগর প্রমুখ



ফেসবুক কর্নার