April 24, 2026, 6:45 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

আগেকার ঘুণে ধরা সিস্টেমের বিরুদ্ধে দেশের মানুষ পরিবর্তন চায়: সারজিস

অভয়নগর প্রতিবেদক

আগেকার ঘুণে ধরা সিস্টেমের বিরুদ্ধে দেশের মানুষ পরিবর্তন চায়: সারজিস

পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, আগেকার ঘুণে ধরা সিস্টেমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠে জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, পুরো দেশের মানুষ এখন পরিবর্তনের পক্ষে। যারা আগে বারবার কথা দিয়ে মানুষকে প্রতারিত করেছে- কথা রাখতে পারে নাই, যাদের নির্বাচনের এক মাস আগে বসন্তের কোকিলের মতো দেখা গেছে, পরের চার বছর এগারো মাস খুঁজে পাওয়া যায় নাই, তাদের চায় না।

বিগত সময়ে যাদের দুই-একজন জনগণের কাছাকাছি গিয়ে রিপ্রেসেন্টের চেষ্টা করলেও আবার তাদের মাঠ পর্যায়ের অনেকের দ্বারা সাধারণ মানুষ নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার, হয়রানির শিকার হয়েছে। আপনারা শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের কাছে গেলে দেখবেন প্রত্যেকেই পরিবর্তনের পক্ষে রয়েছে। তাদের বিবেকের মধ্যে অভ্যুত্থান ও বিপ্লবের বার্তা পৌঁছে গেছে। মানুষ এবার আর দল ও মার্কা দেখে- পরিবার দেখে আর ভোট দেবে না। মানুষ এটাই যাচাই করবে, কাকে তারা সব সময় কাছে পাবে। কাকে কাছে পেয়েছে, কে তার উপকার না করতে পারলেও অন্তত ক্ষতিটা করে নাই, যোগ করেন সারজিস।

জোটের প্রার্থী সারজিস আরও বলেন, মানুষ তাদের বয়কট করবে, যারা এখনো ধমক দিচ্ছে। যারা বলছে, ভোট না দিলে নির্বাচনের পরে দেখে নেবে, যারা তাদের জায়গা থেকে ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা দিচ্ছে। মামলা দিয়ে হয়রানি করছে, মামলা থেকে নাম কাটানোর জন্য টাকা খাচ্ছে। এসব জনবিমুখ মানুষদের এবার মানুষ বয়কট করবে।

সারজিসের দাবি, আমিরে জামায়াত পঞ্চগড়ে আসার মধ্য দিয়ে যে গণজোয়ার তৈরি হবে, সেই গণজোয়ার বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে শুরু করে সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার পর্যন্ত ছড়িয়ে পড়বে। এ ১০ দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে, আগামীর বাংলাদেশে সরকার গঠন করবে। একই সঙ্গে শুক্রবার অনুষ্ঠেয় জামায়াত আমিরের নির্বাচনী জনসভায় লাখ লাখ মানুষের উপস্থিতি হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসাইন, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা নির্বাচন কমিটির প্রধান পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দিন সরকার, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহবায়ক শিশির আসাদসহ অনেকে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় এবং ১০ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আর এ কর্মসূচির মাধ্যমে শুরু হবে তাদের উত্তরবঙ্গে নির্বাচনী জনসভার সফর।



ফেসবুক কর্নার