July 18, 2026, 7:36 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত

অভয়নগর প্রতিবেদক

ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত
ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শর্তের মধ্যে রয়েছে দুর্নীতিবিরোধী অবস্থান, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকা। আর এক্ষেত্রে কোনো একক দল নয় জনগণের প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে বলেও জানান তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের এক জনসভায় এ কথা বলেন তিনি।

এ সময় দুর্নীতি ও অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃতি উন্নতি হয়নি বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে। দুর্নীতি ও দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতো। আগামীতে দেশ ইনসাফের ভিত্তিতে চললে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে।

সরকার গঠনের সুযোগ পেলে দেশের সবকটি জেলায় একটি করে মানসম্মত মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। অসম্মানের ভাতা নয়, বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার কথাও জানান জামায়াতের আমির।

তিনি বলেন, আমরা প্রতিটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করবো। আর অনেকে বলেন বেকার ভাতা দেবেন, এটা অসম্মানের। আমরা বেকার ভাতা নয়, বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করবো।

এরআগে, সূচি অনুযায়ী ঠাকুরগাঁও ছাড়াও শুক্রবার পঞ্চগড় ও দিনাজপুরে সমাবেশ করেন জামায়াত আমির। শনিবার তিনি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন। এরপর সফর করবেন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা—এরপর ঢাকায় ফিরবেন। রোববার (২৫ জানুয়ারি) ডা. শফিকুর রহমান ঢাকা-৫, ৬ ও ৭ আসনে নির্বাচনি প্রচারণা চালাবেন।



ফেসবুক কর্নার