August 7, 2026, 3:24 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

রাজধানীতে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা

অভয়নগর প্রতিবেদক

রাজধানীতে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা

রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করেছে বিএনপির মনোনীত প্রার্থীরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় প্রচারণা শুরু করে প্রার্থীরা।

এদিন মিরপুর-১২ তে প্রচারণা করতে দেখা যায় ঢাকা-১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল ইসলামকে। তিনি বলেন, ‘এলাকায় অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছে। তাদের উন্নয়নে কাজ করবো। বিনা মূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেয়া হবে। সরকার গঠন করতে পারলে পরিকল্পনা বাস্তবায়ন করবো।’

পাশাপাশি রাজধানীর পশ্চিম জুরাইনে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী তানভীল আহমেদ রবিন।

এদিকে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত দুপুরের পরিবর্তে এখন সন্ধ্যা ৬টায় শুরু হবে। বিএনপি চেয়ারম‍্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত জনসভাটি অনুষ্ঠিত হবে ভাষানটেকের বিআরবি মাঠে।

এর আগে, গতকাল থেকে বিএনপির মনোনীত প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। মানুষের কাছে গিয়ে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চাচ্ছেন । ৭ জেলায় সমাবেশ শেষে আজ ভোরে রাজধানীতে ফিরেছেন ঢাকা-১৭ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।



ফেসবুক কর্নার