June 2, 2026, 5:25 pm
শিরোনাম :
ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু

৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: আখিতারা ম্যামের বিদায়

অভয়নগর প্রতিবেদক

কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ ছিল আবেগ, শ্রদ্ধা আর অশ্রুর এক অনন্য দিন। দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন বিদ্যালয়ের প্রিয় সহকারী শিক্ষক আখিতারা খানম। ১৯৮৫ সালে এই প্রতিষ্ঠানে যোগ দিয়ে তিনি শুধু একজন শিক্ষক নন, হয়ে উঠেছিলেন কয়েক প্রজন্মের কাছে ‘মা’ তুল্য অভিভাবক। গত ২২ জানুয়ারি ২০২৬ তাঁর কর্মজীবনের শেষ দিনে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী পরিবেশ, যেখানে বিদায়ের মুহূর্তটি পরিণত হয় স্মৃতি ও ভালোবাসার এক দীর্ঘশ্বাসে।
সহকর্মীরা জানান, আখিতারা ম্যাম ছিলেন স্নেহ, শাসন ও দায়িত্ববোধের এক বিরল সমন্বয়। এক সহকর্মী বলেন, “তিনি শুধু আমাদের সহকর্মী ছিলেন না, ছিলেন বটবৃক্ষের মতো ছায়া। নিজের সন্তানের মতো আমাদের আগলে রেখেছেন।” বিদায় সংবর্ধনায় প্রথাগত আনুষ্ঠানিকতার চেয়েও বেশি ছিল আবেগের গভীরতা। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী—সবার চোখেই ছিল অশ্রু। দীর্ঘদিনের অভিভাবককে হারানোর বেদনায় নীরব হয়ে পড়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
শিক্ষকতা জীবন থেকে অবসর নিলেও আখিতারা খানম ম্যাম বেঁচে থাকবেন তাঁর শিক্ষার্থীদের হৃদয়ে ও সহকর্মীদের স্মৃতিতে। হাজারো শিক্ষার্থীর জীবনে যে আলো তিনি জ্বালিয়েছেন, তার উজ্জ্বলতা সময়ের সঙ্গে ম্লান হবে না। বিদায় মুহূর্তে সবাই তাঁর সুস্বাস্থ্য ও শান্তিময় অবসর জীবনের জন্য দোয়া করেন। মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা—এই সম্মানিত শিক্ষকের অবসর জীবন হোক শান্তি, সুস্থতা ও কল্যাণে ভরপুর



ফেসবুক কর্নার