August 7, 2026, 3:23 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

দ্রুত নির্বাচন হলে ভোট দেবে মানুষ: দুলু

মনজুরুল ইসলাম নাটোর

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যত তাড়াতাড়ি নির্বাচন হবে, তত দ্রুত মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে। দীর্ঘ ২৪ বছর ধরে দেশে যে চারটি সংসদ নির্বাচন হয়েছে, সেগুলো কোনোভাবেই প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক ছিল না বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, যখন বিএনপির নেতাকর্মীরা কারাগারে ছিলেন এবং দলের শীর্ষ নেতা তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছিলেন, তখন সেই নির্বাচনগুলো কখনোই স্বাভাবিক ও সুষ্ঠু হতে পারে না।
শুক্রবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রাহ্মপুর ইউনিয়নের বারইহাটী এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এসব কথা বলেন দুলু। তিনি বলেন, জনগণ এখন পরিবর্তন চায় এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মুখিয়ে আছে। সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ফিরে পাওয়ার আগ্রহ প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাঁর দাবি, বিগত নির্বাচনগুলোতে ভোটাররা প্রকৃত মতামত প্রকাশের সুযোগ পাননি, ফলে দেশের গণতান্ত্রিক ধারাও ব্যাহত হয়েছে। দ্রুত নির্বাচন আয়োজন করা হলে সেই শূন্যতা পূরণ হবে এবং মানুষ স্বাধীনভাবে রায় দিতে পারবে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতারা বলেন, আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়োজন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি।



ফেসবুক কর্নার