July 18, 2026, 7:36 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

এমন সরকার চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না: মান্না

অভয়নগর প্রতিবেদক

এমন সরকার চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না: মান্না

ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনের এমপি প্রদপ্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন একটা সরকার চাই, যে সরকার আমাদের ২৪ এর আশা-আকাঙ্ক্ষা গুলো পূরণ করবে। যেখানে গায়ের জোরে দেশ চলবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজ আসনে নির্বাচনী গণসংযোগে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা ক্ষমতায় যাবেন তার কাছে আমরা আমাদের অভাব অভিযোগ বলবো। আমাদের এলাকা কী করলে ভালো হয় সে সম্পর্কে বলবো। কীভাবে আমাদের অভাব দুর হয়, চিকিৎসার ব্যবস্থা হয়, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা হয় সেই রকম একটা দেশ আমরা গড়ে তুলতে চাই।

জানান, সরকারের কাছ থেকে নিজের পাওনা বুঝে নিতে হবে। বেকার ভাতা, দুঃস্থ ভাতা, মহিলা ভাতা এসবের ক্ষেত্রে ঘুষ যেন না দিতে হয় এমন ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই নির্বাচনে আমরা এমন একটা সরকার চাই, যেই সরকার আমাদের ২৪ এর আশা-আকাঙ্ক্ষা গুলো পূরণ করবে। ন্যায্যতা প্রতিষ্ঠা করতে আমরা এতদিন ধরে লড়াই করেছি, এখন ভোটের সময় এসেছে আমরা এমন একটা সরকার গঠন করতে চাই যেখানে দুর্বৃত্ত জায়গা পাবে না। গায়ের জোরে আগের মতো কিছু চলবে না বরং মানুষের ভালোবাসার মধ্য দিয়ে সমাজ, দেশের শাসন চলবে।

তিনি আরও বলেন, কে মন্ত্রী হবে, এমপি হবে সেই লড়াই পরে। আসুন সবাই মিলে দেশ গড়ি। যেভাবে মুগ্ধ, আবু সাইদরা জীবন দিয়েছে তাদের জীবনের সম্মান দিতে হবে। তাদের জীবনের মাধ্যমে আরও উন্নত জীবন পাওয়া গেলেই কেবল তাদের সম্মান দেখানো সম্ভব।

 



ফেসবুক কর্নার