July 18, 2026, 7:39 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিন-মিয়া গোলাম পরওয়ার

অভয়নগর প্রতিবেদক

দুর্নীতি, দুঃশাসন ও রাজনৈতিক অব্যবস্থাপনা থেকে দেশকে মুক্ত করে নতুন বাংলাদেশ গড়তে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার বিকেলে ফুলতলা স্বাধীনতা চত্বরে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনী মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ৫৪ বছরে বিভিন্ন সরকারের সময়ে অর্থনৈতিক লুটপাট, টাকা পাচার, রাজনৈতিক দমন-পীড়ন, গুম-খুন, হত্যা, সন্ত্রাস ও দুর্নীতির যে অধ্যায় রচিত হয়েছে, জনগণ এখন তা থেকে মুক্তি চায়। তিনি বলেন, “দুর্নীতি ও দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিন।”
তিনি আরও বলেন, কালো টাকার মালিক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মোকাবিলা করে দল-মত নির্বিশেষে সবাইকে মানবিক, সমৃদ্ধশীল ও কল্যাণকর রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে তিনি জামায়াত ইসলামীকে নিয়ে সাম্প্রতিক কটূক্তির প্রসঙ্গ টেনে বলেন, একজন মুসলমান অন্য মুসলমানকে কুফর বা কাফের বলতে পারে না। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা সত্ত্বেও এমন মন্তব্য জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার আগে ও পরে নানা রাজনৈতিক প্রেক্ষাপটে বিভ্রান্তিকর বক্তব্য ও ন্যারেটিভ তৈরি করা হয়েছে। তিনি দাবি করেন, জামায়াত ইসলামী কোনো হত্যা, গণহত্যা বা ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত ছিল না। স্বাধীনতার পর যদি এমন অপরাধ থেকে থাকে, তবে সে সময়ই মামলা হতো।
তিনি আরও বলেন, ১৯৭৯ সালের নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলেছিলেন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠনে জামায়াত নিঃশর্ত সমর্থন দিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ. আলিম মাল্যা এবং পরিচালনা করেন মাওলানা সাইফুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি নির্বাচনী র‌্যালি বের করা হয়, যা ফুলতলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



ফেসবুক কর্নার