March 11, 2026, 4:58 pm
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

বিরামপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ল্যাম্ব এর শীতবস্ত্র বিতরণ

অভয়নগর প্রতিবেদক

‎দিনাজপুরের বিরামপুর ও হাকিমপুর উপজেলায় চলমান তীব্র শৈত্যপ্রবাহের কারণে বিশেষভাবে শিশু, গর্ভবতী ও প্রসূতী নারী, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক জনগোষ্ঠী, অতি দরিদ্র ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছে। এই পরিস্থিতিতে শীতজনিত ঝুঁকি মোকাবিলা ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ল্যাম্ব এর ল্যাম্ব হিউম্যানটারিয়ান রেসপন্স কমিটির ও ল্যাম্ব হেলথ-ইউকে এর যৌথ উদ্যোগে বিরামপুর ও হাকিমপুর উপজেলার সিএসটু প্রকল্প কর্ম এলাকায় মোট ১৮৫ জন অসহায় ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে প্রতিজনকে একটি করে কম্বল প্রদান করা হয়।
শুক্রবার বিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ল্যাম্ব কমিউনিটি হেলথ এন্ড ডেভলপমেন্ট প্রোগ্রামের পরিচালক উৎপল মিনজ, কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রকল্পের ব্যবস্থাপক বিলাস পৌল তিগ্যা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিবৃন্দ এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।



ফেসবুক কর্নার