June 7, 2026, 1:39 pm
শিরোনাম :
চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

পরিবর্তন ও উন্নয়নে দৃঢ় অঙ্গীকার প্রতিশ্রুতি : ড ফরিদুল ইসলাম 

অভয়নগর প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে ওঠে জনপদ। লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের প্রথম নির্বাচনী জনসভা রূপ নেয় বিশাল গণসমাবেশে। ২৩শে জানুয়ারি শুক্রবার বিকাল ৩ ঘটিকায় গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে
হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা—
“ফরিদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে”
“দুর্নীতির ঠিকানা—বাগেরহাটে হবে না”
“শিক্ষা-স্বাস্থ্য বাঁচাও, ফরিদ ভাইকে আনো”
“ভোটের অধিকার ফিরিয়ে দাও”
জনসভায় বজ্রকণ্ঠে বক্তব্য রাখতে গিয়ে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন,
“এই জনসমুদ্র প্রমাণ করে—বাগেরহাট-৩ আর অন্যায় মেনে নেবে না। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে আজ থেকে শুরু হলো চূড়ান্ত লড়াই।”
তিনি জনগণের উদ্দেশে বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে থানা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আজকের জনসভা কোনো সাধারণ সমাবেশ নয়—এটি পরিবর্তনের ঘোষণা। তারা স্লোগান তুলে বলেন—
“এই ভোট জনগণের ভোট”,
“এই আসন জনগণের আসন”।
বক্তারা বলেন, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম একজন সাহসী, সৎ ও আপসহীন নেতা। তার নেতৃত্বেই বাগেরহাট-৩ এ ফিরবে ন্যায়, অধিকার ও উন্নয়নের রাজনীতি।
সমাবেশ শেষে হাজারো মানুষ হাত উঁচিয়ে শপথ নেয়—
“বাগেরহাট-৩ এ পরিবর্তন আনতেই হবে”,
এবং লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়ের প্রত্যয়ে এলাকা ছাড়ে।



ফেসবুক কর্নার