August 7, 2026, 3:23 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

পানছড়িতে জামায়াত ও ইসলামী আন্দোলন থেকে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আগমন করেছেন ২৯৮ নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া। এ উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।
প্রচারণার অংশ হিসেবে তিনি পানছড়ির সাঁওতাল পাড়া শিব মন্দির পরিদর্শন করেন। পরে মুহাম্মদপুর মধ্য নগর বাস টার্মিনাল এলাকায় এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জনসভায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ ভুইঁয়া বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ স্বাস্থ্য ও শিক্ষা কার্ড প্রদান করা হবে। তিনি বলেন,
“আমি যখন এমপি ছিলাম, তখন এই এলাকার উন্নয়নে বিভিন্ন কাজ করেছি। যার অনেক কিছুই আজও দৃশ্যমান রয়েছে।”
তিনি আরও বলেন, “জান্নাত ও জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ। কেউ কাউকে চাইলেই জান্নাত দিতে পারে না। তাই মানুষকে ধোঁকাবাজদের থেকে দূরে থাকতে হবে।”
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার