June 7, 2026, 1:37 pm
শিরোনাম :
চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

খুলনা ২ আসনে হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র পক্ষে গণসংযোগ 

অভয়নগর প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা ২ আসনের হাতপাখা’র সংসদ সদস্য প্রার্থী মুফতী আমানুল্লাহ’র পক্ষে শুক্রবার (২৩ জানুয়ারী) বিকাল ৫ টায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও খুলনা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন খুলনা শহরের সদর থানার ময়লাপোতা, কেডিএ এভিনিউ, সাত রাস্তার মোড়, রয়্যাল মোড়, বাইতি পাড়া, শান্তিধাম মোড়, ফুল মার্কেট, ফারাজী পাড়া লেন পর্যন্ত গণসংযোগ করেন। গণসংযোগ কালে হাতপাখা মার্কা সর্বসাধারণের ভালোভাসায় সিক্ত হন।
প্রচারণা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে  তিনি হাতপাখার জন্য সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও নৈতিক রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার আদায়ে,নতুন বন্দোবস্তে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন খুলনাকে আধুনিক নগরী গড়তে হাতপাখার প্রার্থী কাজ করে যাবেন। শিক্ষাবান্ধব, মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।
এ সময় নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, আব্দুল মান্নান, আবু সালেহ, আ: মান্নান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ রিপন, আব্দুর রহমান সবুজ, মোঃ রবিউল ইসলাম, মোঃ লাবলু, মোঃ মিরাজ মহাজন, মোঃ আফজাল হোসেন, মাওলানা হাবিবুল্লাহ, মোঃ টিপু, ডাক্তার সুমন মোঃ হাসান আলী, মোঃ মইনুদ্দীন, মোঃ ইমাম হাসান, মোঃ রমজান আলী, মোঃ আল আমিন, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ সোহরাব, মোঃ তরিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ নুরুল করিম আরাফাত সিকদার,  সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার