April 28, 2026, 5:25 pm
শিরোনাম :
ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের সঙ্গে DJI গ্লোবালের প্রথম কোলাবোরেশন কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল টাওয়ার লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী  নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

অভয়নগর প্রতিবেদক

যশোর -১ (শার্শা) আসনে বিএনপি’র দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৩ শে জানুয়ারি  সন্ধ্যা ৭ টার সময়  বেনাপোল নামাজগ্রাম ও দুর্গাপুর (২ নং ওয়ার্ড) বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
জনসভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ।
সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু ও বিএনপি নেতা মফিজুর রহমান স্বজন।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ সভাপতি আতিকুজ্জামান সনি।
শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক।
বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু সদস্য সচিব রাহারুজ্জামান দিপু ।
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সহিদুল ইসলাম শহীদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার