June 25, 2026, 8:43 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মধ্যরাতে খুলনায় এনসিপি কার্যালয়ে দূর্বৃত্তদের হামলা

Reporter Name

খুলনা আফিস।

খুলনা জেলা ও মহানগর নিউ কনসেপ্ট পার্টি (এনসিপি)’র দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে শহরের টাইগার গার্ডেন সংলগ্ন এনসিপি কার্যালয়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে একদল দূর্বৃত্ত হঠাৎ দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র নষ্ট করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
উল্লেখ্য, একইদিন আওয়ামী লীগের ঘোষিত “শাট ডাউন” কর্মসূচি চলাকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার পরপরই দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে এনসিপি নেতারা অভিযোগ করেছেন,খুনি হাসিনার পেটুয়া বাহিনী দ্বারা আক্রমণ চালানো হয়েছে।



ফেসবুক কর্নার