June 7, 2026, 2:34 pm
শিরোনাম :
চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

বড়াইগ্রামে বিএনপি’র নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন, গণমিছিল ও পথসভা

অভয়নগর প্রতিবেদক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোরের বড়াইগ্রামের লক্ষীকোল বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে গণমিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য, উপজেলা ও বড়াইগ্রাম পৌর  নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা এডভোকেট শরিফুল হক মুক্তা, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী,  সদস্য সচিব সামসুল আলম রনি, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, অধ্যক্ষ ইসাহক আলী, বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র ইসাহাক আলী, সদস্য সচিব বেলাল হোসেন, যুগ্ম সদস্য সচিব মোস্তায়েদুল হক বুলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, বড়াইগ্রাম পৌর যুবদল ও পৌর স্বেচ্ছাসেবক দল সহস্রাধিক নেতা কর্মীবৃন্দ।
এ সময় ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত সময় বিএনপি সরকারের কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে,  জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে চাই



ফেসবুক কর্নার